আপনাদের আস্থার Casio Bangladesh এখন নতুন পরিচয়ে — Tokyo Time · ১০০% অরিজিনাল কালেকশন · সারা দেশে ক্যাশ অন ডেলিভারি
Tokyo Time

Warranty & Replacement Policy

casio.com.bd থেকে কেনা প্রতিটি ঘড়িতে রয়েছে ২ বছরের ওয়ারেন্টি এবং ৭ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা। ওয়ারেন্টি সেবা casio.com.bd থেকে দেওয়া হয়।

২ বছরের ওয়ারেন্টি

ওয়ারেন্টির মেয়াদ ডেলিভারির তারিখ থেকে শুরু।

যা কভার করে:

  • মুভমেন্ট বা মডিউলের ত্রুটি — যেমন ঘড়ি বন্ধ হয়ে যাওয়া, সময় আগে বা পিছে চলা, সঠিক সময় না রাখা

যা কভার করে না:

  • ব্যাটারি, বেল্ট/চেইন, গ্লাস, কেস, ক্রাউন ও বাটন
  • পড়ে যাওয়া, আঘাত বা পানি ঢুকে হওয়া ক্ষতি
  • অন্য কোথাও খোলা বা মেরামত করা ঘড়ি
  • স্বাভাবিক ব্যবহারে দাগ, স্ক্র্যাচ বা রং ফিকে হওয়া

৭ দিনের রিপ্লেসমেন্ট

পণ্য হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে নিচের ক্ষেত্রে রিপ্লেসমেন্ট দেওয়া হয়:

  • ম্যানুফ্যাকচারিং ত্রুটি
  • ভুল পণ্য পাঠানো হলে

শর্ত:

  • ভুল, ভাঙা বা কোনো জিনিস কম পেলে ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে আনবক্সিং ভিডিওসহ জানাতে হবে
  • ঘড়ি অক্ষত থাকতে হবে, ব্যবহারের চিহ্ন থাকা যাবে না
  • বক্স, ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, ইনভয়েস ও ট্যাগসহ সব কিছু ফেরত দিতে হবে
  • ব্যবহৃত লেদার বেল্টের ঘড়ি বা কাটা/ছোট করা বেল্টের ঘড়ি গ্রহণযোগ্য নয়

ক্লেইম করবেন যেভাবে

১. অর্ডার নম্বরসহ ফোন বা WhatsApp এ যোগাযোগ করুন, সমস্যার ছবি বা ভিডিও পাঠান
২. আমরা যাচাই করে পরবর্তী ধাপ জানিয়ে দেব
৩. প্রয়োজনে ঘড়িটি কুরিয়ারে আমাদের ঠিকানায় পাঠাতে হবে

ওয়ারেন্টি ক্লেইমে ঘড়ি পাঠানো ও ফেরত আনার কুরিয়ার খরচ ক্রেতা বহন করবেন। আমাদের ভুলে ভুল পণ্য পাঠানো হলে রিপ্লেসমেন্টের কুরিয়ার খরচ আমরা বহন করব।

ওয়ারেন্টিতে মেরামত সম্ভব না হলে এবং একই মডেল স্টকে না থাকলে রিফান্ড পলিসি অনুযায়ী টাকা ফেরত দেওয়া হবে।

সম্পর্কিত তথ্য

---

Warranty & Replacement

Every watch from casio.com.bd comes with a 2-year warranty and 7-day replacement. Warranty service is provided by casio.com.bd.

2-year warranty — starts from the delivery date. Covers movement or module faults (watch stops, runs fast or slow, or does not keep time). Not covered: battery, strap/bracelet, glass, case, crown and buttons; damage from drops, impact or water; watches opened or repaired elsewhere; normal wear.

7-day replacement — within 7 days of delivery, for a manufacturing defect or a wrong product. Report wrong, damaged or missing items within 24 hours with an unboxing video. The watch must be undamaged and unused, returned with box, manual, warranty card, invoice and tags. Worn leather straps and cut straps are not accepted.

How to claim — contact us by phone or WhatsApp with your order number and photos or a video of the issue. For warranty claims, the customer pays courier costs both ways. If we sent the wrong product, we pay the courier cost for the replacement.